Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পাপিয়াকে কাশিমপুর থেকে কুমিল্লা কারাগারে স্থানান্তর

পাপিয়াকে কাশিমপুর থেকে কুমিল্লা কারাগারে স্থানান্তর

 অনলাইন ডেস্ক    ৪ জুলাই, ২০২৩ ১২:৫১:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

বিশেষ নিরাপত্তায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে থাকা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়াকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গত সোমবার বিকেল ৫টায় তাঁকে একটি প্রিজন ভ্যানে করে পাঠানো হয় বলে নিশ্চিত করেন কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান।

কারা কর্তৃপক্ষ সূত্রে থেকে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৪০ মাস ধরে বন্দী আছেন পাপিয়া। ২৭ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে জেলবিধি অনুযায়ী পাপিয়াকে ‘রাইটার’ হিসেবে নিযুক্ত করা হয়।

তিনি রুনা লায়লা নামের এক হাজতিকে সম্প্রতি নির্যাতন করেন, তাঁর কাছ থেকে টাকাপয়সা লুট করে নেন—এমন অভিযোগে রুনার ছোট ভাই জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। পরে গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি।

আরও পড়ুন: জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষ থেকে মুজিবনগরে উপহার সামগ্রী বিতরণ...

নথি চুরির একটি মামলায় শিক্ষানবিশ আইনজীবী রুনা লায়লাকে  কাশিমপুর মহিলা কারাগারে আনা হয় ১৬ জুন।

কারাগারের সাধারণ ওয়ার্ডে নেওয়ার পর রুনার দেহ তল্লাশি করে কর্তব্যরত মেট্রন তাঁর কাছে ৭ হাজার ৪০০ টাকা পান। ওই টাকা ছিনিয়ে নেওয়ার জন্য পাপিয়া ও তাঁর সহযোগী কয়েদিরা গত ১৯ জুন রুনার ওপর অমানবিক নির্যাতন করেন বলে অভিযোগ করেন তাঁর পরিবার।

এ নিয়ে কারাগারের ভেতরে সালিস বসে। সেখানে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়েন বন্দী, দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা। তবে পাপিয়ার ভয়ে সাধারণ কয়েদিরা রুনা লায়লার ওপর অমানুষিক নির্যাতনের প্রতিবাদ করতে পারেননি।

অনলাইন ডেস্ক