Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে গাঁজাসহ আটক ১

মেহেরপুরে গাঁজাসহ আটক ১

 অনলাইন ডেস্ক    ২০ নভেম্বার, ২০২৩ ১৫:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 72 বার

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে আজ সোমবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সাড়ে ৩ কেজি গাঁজা সহ সাহিদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

আটকৃত মাদক ব্যবসায়ী সাহিদুল ইসলাম সাহারবাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা সাহারবাটি গ্রামের সাহিদুল ইসলামের বাড়ি ঘেরাও করে।

আরও পড়ুন: রাজধানীতে বিএনপির ঢিলেঢালা হরতাল...

এ সময় সাহিদুল ইসলামের ঘর তল্লাশি চালিয়ে তার শোয়ার ঘরের খাটের নিচে বিশেষভাবে তৈরি বাক্সের মধ্যে থেকে প্লাস্টিকের বস্তা বোঝায় সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছেন।

এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অনলাইন ডেস্ক