Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মেহেরপুর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  তরিকুল ইসলাম    ১৩ অক্টোবার, ২০২৪ ১৪:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল দশটার সময় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মোড় থেকে একটি র‍্যালি বের করা হয়, র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করা হয়।

এরপরে সেখানে বিভিন্ন দুর্যোগকে কিভাবে মোকাবেলা করতে হয় সে বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মেহেরপুরের একটি মহড়া অনুষ্ঠিত হয়। পরে আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম, পুলিশ পরিদর্শক বজলুর রশিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সার স্টেশন অফিসার শামিম রেজা প্রমুখ।

তরিকুল ইসলাম