Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে একের পর এক বোমা উদ্ধার

মেহেরপুরে একের পর এক বোমা উদ্ধার

 তরিকুল ইসলাম    ১৩ সেপ্টেম্বার, ২০২৪ ১১:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 92 বার

মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৫৫) এর দোকানের সামনে থেকে দু’টি বোমা, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে গাংনী উপজেলার গোপালনগর বাজারে এসব উদ্ধার করে।

রবিউল ইসলাম রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গোপালনগর গ্রামের আবুল কাশেম বিশ্বাসের ছেলে।

রবিউল ইসলাম বলেন, প্রতিদিনের মত রাতে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যায়। আজ সকালে দোকান খুলতে এসে একটি প্লাস্টিকের ব্যাগে বোমা দেখতে পায়। স্থানীয়দের সহযোগিতায় গাংনী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমা,চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করে।

আরো পড়ুন:গাংনীতে আবারো বোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার

তিনি আরো বলেন, গত কিছুদিন আগে রায়পুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান বসানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। সেই সূত্রতার জের ধরে আমাকে হত্যার হুমকি দেওয়ার জন্য আমার দোকানে বোমা, চিরকুট ও কাফনের কাপড় রেখে আসে আওয়ামী লীগের লোকজন ।

গাংনী থানায় উপ-পরির্দশক শিমুল বিল্লাহ্ জানান, ভয়ভীতি দেখানোর জন্য রায়পুর ইউনিয়ান বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের দোকানের সামনে বোমা সদৃশ্য বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে আসে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আরো পড়ুন:গাংনীতে বোমা ও কাফনের কাপড় উদ্ধার

উল্লেখ্য, গত ২৭ আগষ্ট মঙ্গলবার রাতে গাংনী পৌরসভা ৪ নং ওয়ার্ডের জহিরুল ইসলাম মিঠুর বাড়িতে বোমা হামলা করা হয় এবং ৩০ আগস্ট শুক্রবার আনুমানিক রাত ১১ টার দিকে একই স্থান থেকে একটি বোমা ও কাফনের কাপড় উদ্ধার করে পুলিশ।

এর পর ৩১ আগস্ট শনিবার সকাল ১১ টার সময় গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামের জয়নাল আবেদীনের বাড়ির পাশ থেকে বোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে পুলিশ।

তরিকুল ইসলাম