পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলা সদর সাতমেরা দশমাইল এলাকা থেকে দুমমুচড়ে যাওয়া একটি মোটরসাইকেলের পাশ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার জনাব আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং আব্দুর রজ্জাকের ছেলে শেখ ফরিদ (২৬)।
ধারণা করা হচ্ছে, কোনো একটি যানবাহনের চাপায় মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়েছে।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে মোটরসাইকেলসহ দুই ব্যক্তির মরদেহ সড়কে পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ের পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। সেখান থেকে মরদেহ দুটি পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে শরিফুল ও ফরিদের স্বজনরা জানিয়েছেন, শুক্রবার রাতে নিহত শেখ ফরিদ ও তার ভাতিজা শরিফুলকে নিয়ে মোটরসাইকেলযোগে জেলা সদরের তিনমাইল এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানা ভারপ্রাপ্ত (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছি।
তিনি আরো বলেছেন, তাদের পরিচয়ও পাওয়া গেলেও কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































