Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বৃদ্ধকে পিষে চলে গেল একের পর এক গাড়ি!

বৃদ্ধকে পিষে চলে গেল একের পর এক গাড়ি!

 অনলাইন ডেস্ক    ৭ আগষ্ট, ২০২৩ ১৫:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

রাজবাড়ী-কুষ্টিয়া শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় আঞ্চলিক সড়ক থেকে আজ সোমবার (৭ আগস্ট) সকাল ছয় টার সময় সড়ক দুর্ঘটনায় নিহত এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছেন পুলিশ।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর বৃদ্ধের দেহের উপর দিয়ে আরও বেশ কয়েকটি গাড়ি চলে যায়। এতে মারাদেহের পুরো অংশ মহাসড়কে পিষে যায় বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানান, মহাসড়কের উপর পড়ে ছিল মারাদেহটি। কিন্তু গাড়িচালকরা কেউ খেয়াল করেননি এবং তা পাত্তা দেননি। একের পর এক গাড়ি গিয়ে সেই মারাদেহ পিষ্ট করে চলে গেছে তার গন্তব্যে। ভারি গাড়ির চাপে পরে মারাদেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। রাস্তার সঙ্গে পুরো শরীর পিষে যায়। শুধুমাত্র মাথা ও মুখের অংশটুকু কিছুটা অক্ষত ছিলো।

আরও পড়ুন: আশুলিয়ায় বান্ধবী নিয়ে ঘুরতে গিয়ে যুবক অপহরণ, গ্রেফতার ৭...

তার মুখের দাঁড়ি দেখে বুঝা যায় সে বৃদ্ধে লোক। তবে এই বৃদ্ধের পরিচায় এখনও পাওয়া যাই নি কী ভাবে মারা গেছে তা কোনো কিছু বলতে পারছে না স্থানীয়রা।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ভোর ৫টার সময় খবর পেয়ে ঘটনাস্থল এসে খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তবে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ লোক ভোরে মসজিদে ফরজ নামাজ পড়তে এসে মহাসড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনায়টি ঘটে। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

অনলাইন ডেস্ক