Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 হাসনাত আবদুল্লাহর স্বাক্ষর জালের অভিযোগ

হাসনাত আবদুল্লাহর স্বাক্ষর জালের অভিযোগ

 অনলাইন ডেস্ক    ২৯ আগষ্ট, ২০২৪ ১৪:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 39 বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর স্বাক্ষর জাল করে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এমন ধরনের জালিয়াতি করলে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন এই সমন্বয়ক।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত এমনটি জানান।

ওই ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, দেশের বিভিন্ন স্থানে আমার মিথ্যা স্বাক্ষর ব্যবহার করে নোটিশ পাঠানো এবং সাধারণ জনগণকে হয়রানির অভিযোগ আসছে। এমনকি স্কলারশিপে জাপানগামী একজন ব্যক্তিকে আমার স্বাক্ষর ব্যবহার করে ইমিগ্রেশনে আটকিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এসব অভিযোগের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের মানুষের কাছ থেকে এমন কার্যকলাপ হতাশাজনক।

স্বাক্ষর জালিয়াতি বাংলাদেশের আইনে একটি ফৌজদারি অপরাধ। আমাদের স্বাক্ষর ব্যবহার করে কেউ এমন প্রতারণা করলে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

প্রশাসনের কাছে অনুরোধ, তদবির, মিথ্যা মামলা, হয়রানি ও চাঁদাবাজি আমাদের গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী। এসবের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।

অনলাইন ডেস্ক