Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঢামেকের হলে ফ্যানের সাথে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

ঢামেকের হলে ফ্যানের সাথে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

 অনলাইন ডেস্ক    ১৬ আগষ্ট, ২০২৩ ১৬:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ডা. আলিম চৌধুরী ছাত্রী নিবাসে আজ বুধবার (১৬ আগস্ট) সকাল ১১টার সময় জয়াকুন্ড (২২) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি এমবিবিএস পঞ্চম বর্ষের কে-৭৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা শেষে করার পর মৃত ঘোষণা করেন।

নিহত জয়া কুণ্ড হলেন খুলনার খান জাহান আলী থানার গিরীন্দ্র নাথ কুণ্ডের মেয়ে।

আরও পড়ুন: সাঈদীর চিকিৎসা নিয়ে বিএসএমএমইউ এর ব্রিফিং স্থগিত...

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডা. আলিম চৌধুরী ছত্রী নিবাসের তৃতীয় তলার ৪৫ নম্বর রুমে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে ছিলেন ঢাকা মেডিকেল কলেজর শিক্ষার্থী জয়া কুণ্ড।

তিনি আরও বলেন, তাকে ঝুলতে থাকতে দেখে তার সহপাঠীরা অচেতন অবস্থায় (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন। তবে কি কারনে জয়া কুণ্ড মৃত্যু হয়েছে তা সঠিক কারণ জানা যায়নি।

অনলাইন ডেস্ক