Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতেন জনপ্রশাসনের ড্রাইভার!

রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতেন জনপ্রশাসনের ড্রাইভার!

 অনলাইন ডেস্ক    ১৪ মে, ২০২৪ ১০:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

রেল মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত মাইক্রোবাস নিয়ে দোকানে চুরির সময় হাতে নাতে গ্রেফতার হয়েছেন ড্রাইভার মোস্তাফিজুর রহমান টিপু। সোমবার (১৩ মে) রাত সাড়ে তিনটার সময় শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোস্তাফিজুর রহমান টিপু চাকরি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ড্রাইভার হিসেবে। প্রেষণে ছিলেন রেল মন্ত্রণালয়ে। শাহজাহানপুর থানার অফির্সার ইনচার্জ (ওসি) সুজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে উত্তর শাহজাহানপুরে মানিক স্টোর নামে একটি দোকানের সামনে একটি মাইক্রোবাসকে সন্দেহজনক অবস্থায় দাঁড়ানো দেখে চেক করতে সামনে যায় শাহজাহানপুর থানার টহল পুলিশ।

আরও পড়ুন: ফেসবুকে ফলোয়ার বাড়াবেন যেভাবে...

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দোকানের সামনে থেকে ২ জন দৌড়ে পালিয়ে যায়। টহল অফিসার সঙ্গীয় ফোর্সের সহায়তায় গাড়ি নিয়ে পালাতে যাওয়া মোস্তাফিজুর রহমান টিপুকে গ্রেফতার করে।

ওসি আরও বলেন, এ সময় মোস্তাফিজুরের হেফাজত থেকে দোকানের চুরি করা বিভিন্ন মালামাল ও দোকানের তালা খোলার জন্য ব্যবহৃত একগুচ্ছ চাবি, একটি প্লাইয়ারস, এবং চোরাই কাজে ব্যবহৃত রেলপথ মন্ত্রণালয়ের স্টিকার সম্বলিত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

মোস্তাফিজুর এবং পলাতকদের বিরুদ্ধে ডিএমপির শাহজাহানপুর থানায় মামলা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

অনলাইন ডেস্ক