মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৮টার সময় অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটারের উপস্থিতি খুবই কম দেখা যাচ্ছে ভোট কেন্দ্রগুলোতে।
অলস সময় পার করছেন দায়িত্ব থাকা আনসার বাহিনীর সদস্যরা। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছু বাড়তে পারে।
সহকারি রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, এই উপজেলাতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৯৬ জন। এদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৩০ হাজার ২৪৭ ও পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৮৪৯ জন। ১০৭ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলোর মধ্যে ৩০ টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গাংনী উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, এম এ খালেক (আনারস), মোখলেচুর রহমান মুকুল (হেলিকপ্টার), রাশিদুল ইসলাম জুয়েল (ঘোড়া), জুলফিকার আলী ভুট্ট (কই মাছ) ও মুকুল জোয়াদার (শালিক পাখি)।
আরও পড়ুন: শরীরে সরিষার তেল মাখলে যেসব উপকার মেলে...
ভাইস-চেয়ারম্যান পদে ফারুক হাসান (টিউবওয়েল) ও দেলোয়ার হোসেন মিঠু (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমিন (হাঁস), জাকিয়া আক্তার আল্পনা (কলস) ও নাসিমা খাতুন (ফুটবল) প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) রিটানিং অফিসার মুঃ তানভীর হাসান রুমান জানান, নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































