নাটোরের লালপুরে ডাঙ্গাচিলান বাজারে আজ রোববার (৩ সেপ্টেম্বর) সকালে ওসমান গনি (৪৫) নামের একজন আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ওসমান গনি কদিমচিলান ইউপি ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই এলাকার আখের আলীর ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ মোতায়েন করা হয়।
আরও পড়ুন: মেহেরপুরে চুরির মালামালসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার...
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মত আজ রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে গ্রামের চায়ের দোকানে চা খেতে আসে ওসমান গনি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র হাতে করে চায়ের দোকানে এসে ওসমান গনিকে এলোপাথারি ভাবে কুপিয়ে হত্যা করে।
পায়ের ও হাতের রগ কেটে দেয়। পরে তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে কোপাতে থাকে।
ওই সময় ওসমান গনিকে বাঁচাতে কাউকে কাছে যেতে দেয়নি দুর্বৃত্তরা।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































