মেহেরপুরের গাংনীতে আজ বৃহস্পতিবার দুপুরে গাংনী পৌর এলাকার চৌগাছার দক্ষিণপাড়ায় ভুট্টা বোঝায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, গাংনী উপজেলার কাথুলী গ্রামের মামুনের স্ত্রী শাবানা খাতুন (৩৫), মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের আনিস আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৬), একই এলাকার মৃত আকছের ছেলে ভোলা (৪৮), ধলা গ্রামের রকিবের ছেলে নাঈম (১৬), কুল বাড়িয়া গ্রামের আকলেচুরের স্ত্রী খাদিজা খাতুন (৪৮), মৃত রফিকের ছেলে আসাদুল (৪০), কুষ্টিয়া শহর এলাকার হাসিবের ছেলে নাঈম (২৪) ও মৃত মুরাদের ছেলে সাজেদুল (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী বাজার থেকে একটি লেগুনা ছেড়ে কাথুলি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝা ট্রাক লেগুনাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই লেগুনাটি দুমড়ে মুছড়ে যায়। ওই ভুট্টা বোঝায় ট্রাকটি রাস্তার মাঝখানে উল্টিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আশা হয়েছে।
আরও পড়ুন: গাংনী থেকে আওয়ামী লীগের মনোনয়ন জমা ১৫, তৃণমূল বিএনপির ১...
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক হাবিবুর রহমান জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আসাদুলের অবস্থা আশঙ্কা হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































