ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা ও খুলনা মহাসড়কের চরযশোরদি ইউনিয়নের মোল্লার মোড়ে আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় বাসচাপায় নাঈম মোল্লা লায়ম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়।
নিহত নাঈম মোল্লা পার্শ্ববর্তী সালথা উপজেলার চর বল্লভদি গ্রামের শাহেদ আলী মোল্লা ছেলে।
ফায়ার সার্ভিসের কর্মতর্কা শরিফ শেখ বলেন, নিহত যুবক রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
আরও পড়ুন: মারা গেলেন দেলাওয়ার হোসাইন সাঈদী...
তিনি আরও বলেন, খবর পেয়ে নগরকান্দা থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, বাসটি জব্দ করা সম্ভব হয়নি। এই ঘটনায় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































