Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

 অনলাইন ডেস্ক    ২৭ মে, ২০২৩ ১২:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

রাজধানীর তেজগাঁও কুনিপাড়ায় একটি গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে আলম মিয়া (৪৫) নামে গ্যারেজের মালিকে মৃত্যু হয়েছে।

শনিবার ২৭মে সকাল ৭টা সময় এই ঘটনাটি ঘটে । অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুলি বিভাগে ভর্তি করা হয় । দায়িত্বর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

পুলিশ ক্যাম্পের ইনর্চাজ মোঃ বাচ্চু মিয়া (ঢামেক) মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে জানান, নিহত আলম মিয়া ভোলার চরফ্যাশন উপজেলরে শরীবাগ গ্রামের মৃত শানু মিয়া ছেলে । তিনি তিন সন্তান নিয়ে তিনি কুনিপাড়ায় থাকেন ।

নিহতের ছেলে মমিন হোসাইন জানান, কুনিপাড়া প্রগতির মোড়ে তার বাবার ভ্যান গাড়ির গ্যারেজ রয়েছে। সকালে বাসা থেকে বের হয়ে তিনি ভ্যান গাড়ির গ্যারেজ যান। সেখানে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ির মেরামত কাজ করার সময় সেখানে থেকে বিদ্যুতায়িত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অনলাইন ডেস্ক