Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিনোদন দুনিয়া বিষয়ে বিস্ফোরক তথ্য জানালো তানজিন তিশা

বিনোদন দুনিয়া বিষয়ে বিস্ফোরক তথ্য জানালো তানজিন তিশা

 অনলাইন ডেস্ক    ৫ আগষ্ট, ২০২৩ ১৮:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 168 বার

বাংলাদেশের ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশাকে কিছু দিন আগে অপ্রত্যাশিত একটি ভিডিওর কারণে বিতর্কিত হতে হয়। তাকে ওই ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা গিয়েছিলো। সেই সময় এ অভিনেত্রী জানিয়ে ছিলেন বন্ধুদের একান্ত মুহূর্ত ছিল সেটি। এবার তিনি জানালেন বিনোদন দুনিয়ায় কেউ কারো বন্ধু না।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অভিনেত্রী তিশা।

আড্ডায় সহ শিল্পী বন্ধুদের সঙ্গে আপনাকে আর আগের মতো দেখা যায় না- কথাটির পরিপ্রক্ষিতে তিনি বলেন, এখন নিজের গণ্ডিতেই থাকতে বেশি পছন্দ করি। কাজ আর পরিবার নিয়েই সময় কাটে আমর।

এখন মনে হয়, বিনোদন দুনিয়ার কেউ কারো বন্ধু না। যে বন্ধু হিসেবে দেখায়, সেটা কেবল লোক দেখানোর জন্যই।

আরও পড়ুন: ববিতার জন্মদিনে শাকিবের আক্ষেপ ও আশাবাদ...

তিনি আরও বলেন, যখন আমি সেটি বুঝতে পেরেছি, তখনই তাদের কাছ থেকে সরে এসেছি। আমি আমার মতো করে পরিবার ও কাজ নিয়ে থাকতে চেয়েছি।

আগেও মিডিয়ায় আমার ভালো বন্ধু ছিল না। এটি নিশ্চিত আমি মিডিয়ায় কেউ কারও ভালো বন্ধু হতে পারে না। যা হয় সেটি সামাজিকতা রক্ষার জন্য এবং নিজেকে মহৎ বানানোর জন্য।

চলতি বছরের মে মাসে মদ্যপ অবস্থার একটি ভিডিও ফাঁস হয়েছিল ছোটপর্দার অভিনেত্রী তিশার। তিনি ছাড়াও অপ্রত্যশিত ভিডিও ফাঁস হয়েছিল সুনেরাহ বিনতে কামালের। ওই ভিডিওগুলো অভিনেতা শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়েছিল। এ ঘটনা পর থেকেই বন্ধুত্ব থেকে মন উঠে গেছে তিশার।

অনলাইন ডেস্ক