Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বুবলীর নতুন প্রেমের গুঞ্জন

বুবলীর নতুন প্রেমের গুঞ্জন

 অনলাইন ডেস্ক    ৫ নভেম্বার, ২০২৩ ১৪:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 124 বার

ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলী নতুন প্রেমে জড়িয়েছেন। তা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে মিডিয়াপাড়ায়। এ খবর এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।

চিত্রনায়িকা বুবলী সিনেমা জগতে কাজ করার আগে ক্যারিয়ার গড়েছিলেন এয়ার হোস্টেস হিসেবে। তিনি সংবাদ পাঠিকা হিসেবে কাজের সুবাদে পরিচয় হয় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে। এরপর সম্পর্কের জেরেই পা রাখেন ঢালিউডে। জানা যায় শাকিব খান তাকে কাজের সুযোগ করে দেন।

ঢালিউডে পা রাখার পর সিনেমাতে বেশ সফলভাবেই কাজ করছিলেন বুবলী। শাকিব খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তারা প্রকাশ্যে আনেননি শুরুতে।

এরপর একে একে করে সামনে আসে তাদের বিয়ে এবং সন্তান হওয়ার খবর। এরপর নায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের অবনতি শুরু হয়।

আরও পড়ুন: হঠাৎ মঞ্চে উঠে কেন ডিগবাজি দিলেন জায়েদ খান!...

এবার জানা গেল, শাকিবকে ছেড়ে তারকা জগতের আরেক সেলিব্রেটি জনপ্রিয় সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের স্বত্বাধিকারী কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বুবলী।

সকালে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাপসের স্ত্রী ফারজানা আরমান মুন্নী এ খবর শেয়ার করেন। মুন্নি তার ফেসবুকে লিখেছিলেন, ‘বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে, এখন তার টার্গেট অন্যদিকে। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন ওরা দুজন।’

এ বিষয়ে জানতে একাধিকবার বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। বেশ কয়েক দিন আগে চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রকাশ্যে বুবলীকে ঘৃণা করার কথা জানান। আর তারপরই মিডিয়ায় এখন ছড়িয়ে পড়েছে বুবলীর নতুন প্রেমের গুঞ্জন।

অনলাইন ডেস্ক