বক্স অফিস কাঁপাতে আবারও আসছে ‘পুষ্পা-২’ সিনেমা। এই সিনেমার মুক্তির তারিখ সম্প্রতি ঘোষণা দিয়েছে পুষ্পার নির্মাতা সংস্থা ‘মিথরি মুভি মেকার্স’।
‘মিথরি মুভি মেকার্স’ জানিয়েছে চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী সিনেমা ‘পুষ্পা ২’। এ হিসেবে দিন গণনাও শুরু করেছেন তারা।
সংস্থাটি জানিয়েছে, ২০০ দিনের মধ্যেই রাজত্ব শুরু করবে নতুন এ সিনেমাটি। ২০২১ সালে সর্বপ্রথম মুক্তি পায় দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’। সিনেমাটি মুক্তির পরপরই জনপ্রিয়তার তুঙ্গে ছিল দর্শকের।

এতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও কেরালা ক্রাশখ্যাত রাশমিকা মান্দানা। পর্দায় পুষ্পারাজ শ্রীবল্লির রসায়নে মুগ্ধ দর্শক উৎসুক হয়ে অপেক্ষা করছিল ছবিটির দ্বিতীয় কিস্তির।
আরও পড়ুন: ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড...
এবার পুষ্পা ২ সিনেমার মুক্তির তারিখ ঘোষণায় দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সুকুমারের পরিচালনায় ‘পুষ্পা ২’-তে এবারও পর্দায় দেখা যাবে আল্লু অর্জুন, রাশমিকা মান্দানাকে।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














