বাংলাদেশে চলছে সেলিব্রেটি ক্রিকেট লীগ। আর এই ক্রিকেট লীগে যায় নি ঢাকায় সিনেমার আলোচিত ও সমালোচিত নাইকা পরীমনিকে।
ঢাকাই সিনেমার আরেক আলোচিত অভিনেতা শরিফুল রাজের চেহারা দেখবেন না বলেই সেলিব্রেটি ক্রিকেট লীগে যাননি বলে মন্তব্য করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে এ তথ্য জানান।
পোস্টে পরী লেখেন, ‘এই এগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএল এ! আল্লাহ বাঁচাইছে।’
আরও পড়ুন: ছেলে ফারিশের উদ্দেশে মাহির খোলা চিঠি (ভিডিও)...
এর আগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা ছিল। প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামেন দুই দলের খেলোয়াড়রা। ম্যাচে মোস্তফা কামাল রাজের দল ১২০ রানের টার্গেট দেয়। পরে রুদ্ধশ্বাস ম্যাচে তারা ৬ রানের জয় পায়।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন পরীমণি। রাজের সঙ্গে ডিভোর্সের কারণ হিসেবে মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেয়া, মানসিক অশান্তির কথা উল্লেখ্য করেছেন তিনি।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














