দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ আজ (২৯ জুলাই) বিকেলে ঢাকায় আসার কথা রয়েছে। আগামীকাল মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে জানাজা।
এরপর বনানী কবরস্থানে বাবা কমল দাশগুপ্ত ও মা ফিরোজা বেগমের পাশে তাঁকে দাফন করা হবে। গত ২৫ জুলাই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শাফিন আহমেদ।
এদিন বাংলাদেশ সময় ভোর ৬টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান তিনি। গত ২৭ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি স্থানীয় মসজিদে শাফিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: মোবাইল ইন্টারনেট: ডাটা প্যাকেজ নিয়ে বিটিআরসির নতুন নির্দেশনা...
ব্যান্ড সংগীতের এই কিংবদন্তির জন্ম সংগীতাঙ্গনের কিংবদন্তি দম্পতির ঘরে। শাফিন আহমেদের মা ফিরোজা বেগম, যিনি প্রথিতযশা নজরুলসঙ্গীতশিল্পী ছিলেন।
আর শাফিনের বাবা কমল দাশগুপ্ত, যিনি ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রথিতযশা সংগীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। শাফিন ছাড়াও কমল-ফিরোজা দম্পতির আরও দুই সন্তান রয়েছেন, তারা হলেন - তাহসিন, হামিন।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














