সম্প্রতি ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমায় কাজ শুরু করেছেন ঢলিউড নায়িকা বিদ্যা সিনহা মিম। রাজধানীর ইস্কাটনে গত মঙ্গবার এ সিনেমার শুটিং শুরু হয়েছে। এই সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।
‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় নায়িকা মিম অভিনয় করছেন শহীদজায়া পান্না কায়সারের চরিত্রে। এ ছাড়া বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সাররূপে অভিনয় করছেন অভিনেতা মোস্তফা মনওয়ার।
ঢলিউড নায়িকা বিদ্যা সিনহা মিম আজ বুধবার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সাদাকালো ছবি প্রকাশ করেছেন।
আরও পড়ুন: বিনোদন দুনিয়া বিষয়ে বিস্ফোরক তথ্য জানালো তানজিন তিশা...
অভিনত্রী মিমের পোস্ট করা ছবিতে দেখা যায়, সাদা শাড়িতে মাথায় ঘোমটা টেনে সেজেছেন পান্না কায়সার।
এছাড়াও তার পাশেই শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সাররূপে আছেন অভিনেতা মোস্তফা মনওয়ার।
ক্যাপশনে নায়িকা মিম লিখেছেন, ‘পান্না কয়সার ও শহীদুল্লা কায়সার।’
মিমের এই পোস্টে ভক্তরা অনেক প্রশংসা করেছেন। সঙ্গে জানিয়েছেন তাকে অনেক শুভকামনা।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














