টলিউড সুপারস্টার ও ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবকে বহনকারী হেলিকপ্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ (মালদা) জেলায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম জানান, দেবকে বহনকারী হেলিকপ্টারটিতে মালদহ হেলিপ্যাড থেকে ওড়ার পরই আগুন লাগে। এ ঘটনার পর তাৎক্ষণিক মালদহ হেলিপ্যাডেই জরুরি হেলিকপ্টারটির অবতরণ করেন পাইলট।
আরও পড়ুন: স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার...
তবে হেলিকপ্টারে আগুন লাগলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দেব। দুর্ঘটনার কবলে পড়েও থেমে থাকেননি তৃণমূলের এই তারকা প্রার্থী।
ভারতীয় সংবাদমাধ্যম আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ফোনে দেবের খোঁজখবর নিয়েছেন।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














