Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ‘আমি ভালোবাসা দিয়েই রাজত্ব পেয়েছি’

‘আমি ভালোবাসা দিয়েই রাজত্ব পেয়েছি’

 অনলাইন ডেস্ক    ৮ জুলাই, ২০২৪ ১০:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 60 বার

বিশ্বজুড়ে রাজত্ব করছে শাকিব খানের ‘তুফান’ সিনেমা। সিনেমাটি মুক্তির পর থেকেই আলোড়ন সৃষ্টি করেছে। শাকিব খান দাবি করেছেন এটি ১০০ কোটির ক্লাবে যাবে। বাঙালিদের বড় উপহার এই সিনেমা।

দেশ মাতিয়ে শুক্রবার (৫ জুলাই) ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুফান’।

জানা গেছে, সেখানকার ৪৫টির বেশি সিনেমা হলে চলছে ব্লকবাস্টার হিট এ ছবি। সিনেমাটি প্রচারে মেলা বসেছিল তারকাদের। কলকাতার বড় বড় তারকারা ভিড় জমিয়েছিল বাংলার সুপারস্টারের ছবি দেখতে।

ভারতীয় সংবাদ মাধ্যমকে শাকিব খান বলেন, শুরুর দিকে সব রকম কাজ করা হতো। তার মধ্যে কিছু ভালো কাজ হতো। কিছু অ্যাভারেজে চলে যেত। আবার ইন্ডাস্ট্রির স্বার্থেও অনেক কাজ করেছি আমি। অনেকে অনুরোধ করতেন তার সিনেমাটি করতেই হবে। সমস্যায় পড়েছেন।

আবার হল বাঁচাতেও অনেক সিনেমা করতে হয়েছে। তবে মানুষের ভালোবাসা পেয়েছি ঢের। দেশ বাড়ছে, কালেকশন বাড়ছে। সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর, দুবাই থেকে আমেরিকা এই ছবিটা হাউজফুল। আমরা সত্যিই বাংলা ছবিকে অনেক দূর নিয়ে যাব।

তিনি আরও বলেন, সিনেমা হলে গিয়ে বেশি বেশি ছবি দেখতে হবে। দুই বাংলা আমাদের আলাদা নয়। মহানায়ক উত্তম কুমারের দেশে বাংলা সিনেমা বেশি দেখা হবে এটাইতো স্বাভাবিক।

রাজত্ব নিয়ে শাকিব খান বলেন, রাজত্ব দু'ভাবে পাওয়া যায়, যুদ্ধ করে আবার শুধু ভালোবাসা দিয়ে জয় করা যায়। আমি ভালোবাসা দিয়েই ভক্ত দর্শকের মন জয় করেছি।

প্রসঙ্গত, তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে, এমনই দাবি প্রযোজকের। সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে ভাংচুর হয়েছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রুপালি পর্দায়।

অনলাইন ডেস্ক