Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 হাসপাতালে ভর্তি শাহরুখ খান

হাসপাতালে ভর্তি শাহরুখ খান

 অনলাইন ডেস্ক    ২৩ মে, ২০২৪ ০৯:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

বলিউড বাদশাহ শাহরুখ খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

দলের খেলা দেখতে মঙ্গলবার (২১ মে) আহমেদাবাদে হাজির হয়েছিলেন কিং খান। সেখানে অসুস্থবোধ করায় শহরের কেডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের প্লেঅফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ খান। গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করেন তিনি। খেলা শেষ হওয়ার পর প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি।

জানা গেছে, গতকাল আহমেদাবাদের তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রির বেশি। এত গরম সহ্য হয়নি শাহরুখের। ডিহাইড্রেশনের কারণে মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন কিং খান।

এরপর বুধবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে বুধবার (২২ মে) শাহরুখের মেয়ে সুহানার জন্মদিন। মেয়ের জন্মদিনে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। অনেকে সামাজিক মাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

অনলাইন ডেস্ক