Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বর্ণিল আলোকসজ্জায় সেজেছে স্মৃতিসৌধ

বর্ণিল আলোকসজ্জায় সেজেছে স্মৃতিসৌধ

 সাভার প্রতিনিধি    ২৬ মার্চ, ২০২৪ ০৯:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 57 বার

মহান স্বাধীনতা দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। এ উপলক্ষে পুরো সৌধ এলাকাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় গিয়ে দেখা মেলে এমন দৃশ্যের।

দিবসটি উপলক্ষে পুরো সৌধ এলাকায় রঙিন বাতির সমাহার দেখা যায়। সৌধের প্রতিটি ফটকেই লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের বাতি শোভা পাচ্ছে।

এছাড়া অভ্যন্তরে বিভিন্ন গাছ, স্থাপনা ও ফুলের গাছের কাছেও বাতি জ্বলতে দেখা যায়। প্রতি বছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে এমন আলোকসজ্জা করে থাকে স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজের জন্য কয়েক দিন আগে থেকেই জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়। এবারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজার আগমণ উপলক্ষে সৌধ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।


ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. আবদুল্লাহিল কাফী বলেন, ২৬ মার্চ, মহান স্বাধীনতা উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিন মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি এবং ভুটানের রাজা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজার আগমন উপলক্ষে স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তত রয়েছে।’

সাভার প্রতিনিধি