Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 উপজেলা ভোটের প্রথম ধাপের তফসিল আজ

উপজেলা ভোটের প্রথম ধাপের তফসিল আজ

 অনলাইন ডেস্ক    ২১ মার্চ, ২০২৪ ১৩:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল আজ বৃহস্পতিবার (২১ মার্চ) ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভা শেষে তফসিল ঘোষণা হবে।

এর আগে বুধবার (২০ মার্চ) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের হতে ভোটারের স্বাক্ষর অনেক সময় দিতে চায় না বলে অনেক জাল স্বাক্ষর নেয় তাই কমিশন এটি তুলে দিতে চেয়েছে। আগের মতো দলীয় প্রার্থী দিতেও পারবে, নাও দিতে পারবে।

আরও পড়ুন: জাবিতে ছিনতাইয়ের অভিযোগ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে...

গত বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপজেলা পরিষদ নির্বাচনী বিধিমালা ও আচরণে বেশ কিছু সংশোধনী এনে প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, মে মাসে চার ধাপে ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে ও চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।

অনলাইন ডেস্ক