Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুর পুলিশ সুপারসহ ৭ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ ইসির

মেহেরপুর পুলিশ সুপারসহ ৭ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ ইসির

 নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বার, ২০২৩ ১৬:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 62 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আজ রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমসহ পাঁচ এসপি ও দুই মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নিজ নিজ কর্মক্ষেত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।

২০২১ সালের ১৫ জুলাই পুলিশ সুপার হিসেবে মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেছিলেন রাফিউল আলম।

ইসির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং হবিগঞ্জ, বরিশাল, সিলেটের মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে তাদের নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গ্রেফতার ১৯...

একই সঙ্গে তাদের স্থানে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবদের চিঠি দিয়েছে ইসি।

এর আগে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নিজস্ব প্রতিবেদক