Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 "জাপানের সঙ্গে বাংলাদেশের গভীর বন্ধুত্বের সম্পর্ক"- জাপানের রাষ্ট্রদূত

"জাপানের সঙ্গে বাংলাদেশের গভীর বন্ধুত্বের সম্পর্ক"- জাপানের রাষ্ট্রদূত

 মোঃ সাব্বির জমাদ্দার, নড়াইল প্রতিনিধি    ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

নড়াইলের লোহাগড়া উপজেলার দাসেরডাঙ্গা এলাকায় রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের উদ্বোধন শেষে জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি বলেন, দীর্ঘদিন ধরে জাপানের সঙ্গে বাংলাদেশের গভীর বন্ধুত্বের সম্পর্ক। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পর্ক আরও গভীর হবে বলে আমি আশাবাদী।

লোহাগড়ার কৃতি সন্তান, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের পরিচালক ডঃ সৈয়দ এমদাদুল হক সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি।

মতবিনিময় শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

তিনি বলেন, এখানে শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হবে। এখানে জাপনি ও ইংরেজি ভাষা শেখানো হবে। প্রশিক্ষণ শেষে উপযুক্ত শিক্ষার্থীদের জাপানসহ অন্যান্য দেশে কর্মসংস্থানের সুযোগ পাবে।

আরও পড়ুন: "রাষ্ট্রপতি পুলিশ পদক" পাচ্ছেন মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া...

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপানের বিশিষ্ট ব্যবসায়ী রিউসুকে হনজু, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায়, স্থাপত্য প্রকৌশলী ফাহমিদা সুলতানা, কাউন্সিলর ফারুক হোসেনসহ প্রমূখ।

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া শহরতলীর দাসেরডাঙ্গা এলাকায় এক একর ১১ শতক জায়গার ওপর ১২ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ নির্মাণ করা হবে।আগামী ২০২৫ সালে চার বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম শুরু হবে।

জাপানের বিশিষ্ট ব্যাবসায়ী রিউসুকে হনজুর অর্থায়নে নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাপান – বাংলাদেশ গ্লোবাল নাসিং কলেজের প্রতিষ্ঠাতা, জাপানের টোকিও ইউনিভার্সিটির বাংলাদেশের পরিচালক ডঃ সৈয়দ ইমদাদুল হক।

মোঃ সাব্বির জমাদ্দার, নড়াইল প্রতিনিধি