সৌদির পথে প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ৫ নভেম্বার, ২০২৩ ১১:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের উদ্দেশে আজ রোববার (৫ নভেম্বর) সকাল ৯টার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

ইসলামিক সহযোগিতা সংস্থা ও সৌদি সরকারের যৌথ উদ্যোগে জেদ্দায় ‘ইসলামে নারী: মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী...

জানা গেছে, ৫ নভেম্বর প্রথমে মদিনায় যাবেন তিনি। সেখান থেকে জেদ্দায় গিয়ে সম্মেলনে যোগ দেবেন।

সৌদি আরব সফরে গিয়ে প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে বৈঠক করবেন। সৌদি আরব সফর শেষে প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

অনলাইন ডেস্ক