বাংলাদেশে প্রতিবছর জনশক্তি বাড়ছে দুই দশমিক দুই শতাংশ হারে। অথচ শিল্পখাতের চাহিদা মেটাতে না পারায় উচ্চশিক্ষা শেষ করে বেকার থাকছেন ৩৮ দশমিক ছয় শতাংশ মানুষ।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে উঠে আসে এসব তথ্য।
সেখানে বলা হয়, কর্মমুখী শিক্ষা না থাকায় কাজ পাচ্ছে না উচ্চশিক্ষার সনদধারী অনেকে মানুষ।
আরও পড়ুন: ব্রিকস সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী...
উক্ত অনুষ্ঠানে আলোচকরা বিশ্বব্যাংকের জরিপ তুলে ধরে বলেন, ৬৯ শতাংশ উদ্যেক্তারা দেশের শিল্পখাত, কারিগরি ও ব্যবস্থাপক পদে উপযুক্ত কর্মী খুঁজে পান না। শিক্ষা ব্যবস্থায় চাহিদা মেটাতে শিল্পনীতির বাস্তবায়নে পরিবর্তন আনতে হবে।
এই সময় শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান বলেন, বাজারমুখী শিক্ষার অভাবেই কৃষি, ইলেকট্রনিক্স, আইসিটি, তৈরি পোশাক, পর্যটন, ফার্নিচার সহ ১৫টি খাতের শ্রমশক্তির দক্ষতার সংকট প্রকট হয়েছে।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







