Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রাত পোহালে মহান বিজয় দিবস, প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

রাত পোহালে মহান বিজয় দিবস, প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

 অনলাইন ডেস্ক    ১৫ ডিসেম্বার, ২০২৩ ১৭:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 75 বার

আজ রাত পোহালে মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে শহিদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ লাখো জনতা।

এসময় ফুলে-ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের মূল শহীদ বেদী। ইতোমধ্যেই ধোয়া-মোছা ও রং তুলির যাবতীয় কাজ সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ।

মহান বিজয় দিবসে জাতীয় শহীদ স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সদস্য, বিদেশী কুটনৈতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণী ও পেশার মানুষ।

সুর্যোদয়ের সঙ্গে তাদের দেওয়া হবে ৩ বাহিনীর গার্ড অব অনার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পরপরই স্মৃতিসৌধ প্রাঙ্গন সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।

আরও পড়ন: শরিকদের ৭ আসন ছাড়ল আওয়ামী লীগ...

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। ইতোমধ্যে স্মৃতিসৌধের ধোয়া-মোছা ও রং-তুলির কাজ শেষ হয়েছে। বিভিন্ন ফুলের গাছ সাজানোসহ পুরো স্মৃতিসৌধ সাজানো হয়েছে নান্দনিক রূপে।


সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর উপলক্ষে শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে ধোয়া-মোছাসহ সব ধরণের কাজ সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা জন্য স্মৃতিসৌধে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা। পোশাকের পাশাপাশি রয়েছে সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত করি স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়।

অনলাইন ডেস্ক