Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ পেলেন ৭২৬ জন

পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ পেলেন ৭২৬ জন

 অনলাইন ডেক্স    ১০ জুলাই, ২০২৩ ১৩:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

পুলিশ ভেরিফিকেশন এবং লিখিত, মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষা শেষে চূড়ান্ত ফল ঘোষণার পর জাতীয় বেতন স্কেল অনুযায়ী বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ পেয়েছেন ৭২৬ জন।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত রোববার (৯ জুলাই) এই নিয়োগ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ২০২২ সালে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত এবং মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের মধ্য থেকে যারা স্বাস্থ্য পরীক্ষায় এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনায় থাকা ৭২৬ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দুই দিনের সফরে কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশের ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা বেতনসহ সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদানের শর্তে অস্থায়ীভাবে এ সার্জেন্টদের নিয়োগ দেওয়া হয়েছে।

অনলাইন ডেক্স