Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ

ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ

 অনলাইন ডেস্ক    ২৫ মার্চ, ২০২৪ ১২:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার সকাল ১০টার সময় ঢাকায় আসছেন। তার সফরে দুই দেশের মধ্যে নতুন করে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।

এছাড়া সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতাসংক্রান্ত যে চুক্তিটি রয়েছে সেটার নবায়ন হবে।

গত রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভুটানের রাজার বাংলাদেশ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন: গাংনীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত...

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) রকিবুল হক এবং মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন উপস্থিত ছিলেন।

আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজা ওয়াংচুককে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে রাজাকে গার্ড অব অনার প্রদান করা হবে।

অনলাইন ডেস্ক