আসন্ন রমজানে সরকারিভাবে বড় ধরনের ইফতার পার্টি না করতে আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে বিকেলে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, বেসরকারিভাবেও বড় ইফতার পার্টি না করতে নিরুৎসাহিত করা হয়েছে। অর্থ অপচয় রোধে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: শপথ নিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা...
এ ছাড়াও রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে বলেও জানান মাহবুব হোসেন।
উল্লেখ্য, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ১২ বা ১৩ মার্চ।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







