Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আজ বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ২৯ ডিসেম্বার, ২০২৩ ১০:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 59 বার

নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার সময় ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বঙ্গবন্ধু উদ্যানে বিকেল ৩টার সময় নির্বাচনী জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। স্বাধীনতার পর বরিশালবাসীর সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতু। সেই সেতু সড়ক পথে পাড়ি দিয়ে বরিশাল যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা।

শেখ হাসিনার এ সফর উপলক্ষে বরিশালজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা নেতাকর্মীদের।

আরও পড়ুন: এক সপ্তাহ পর ঢাকায় ফিরলেন পিটার হাস...

প্রধানমন্ত্রীকে বরণ করতে মুখিয়ে আছেন বরিশালবাসী। শুধু বঙ্গবন্ধু উদ্যান নয়, পুরো সিটি করপোরেশন সাজানো হয়েছে বর্ণিল সাজে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেন। এর পাঁচ বছর পর এবারও নির্বাচনী সভায় যোগ দিতে আসছেন তিনি।

অনলাইন ডেস্ক