সব পুলিশ সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ

 অনলাইন ডেস্ক    ৭ আগষ্ট, ২০২৪ ১৭:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

পুলিশের সব সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দিতে নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

বুধবার (৭ আগস্ট) বিকেলে পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন তিনি।

আইজিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি। এ কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব-স্ব ইউনিটে নেই।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই। তাই সবাইকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশনা দেয়া হচ্ছে।

ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুলত্রুটি থাকার কথা স্বীকার করে তিনি বলেন, ‘ছাত্র-সাধারণ মানুষ, পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। সবকিছুর জন্য আইজিপি হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি।’

অনলাইন ডেস্ক