অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও ব্যবসায়ী বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। শুক্রবার (১২ জুলাই) গুজরাটি রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
তবে গুজরাটি বিয়ের নিয়মে গুজরাট সম্প্রদায় তাদের বিয়ের অনুষ্ঠানের রীতি অনুযায়ী বরের পরিবার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। তাই রাধিকা নয়, অনন্তের বাড়িতেই বিয়ের সব আনুষ্ঠানিকতা ও আয়োজন সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: কানাডা ও রোমানিয়ায় ফের করোনার হানা...
নেটদুনিয়ায় এরইমধ্যে ভাইরাল হয়েছে অনন্ত ও রাধিকার বিয়ের ছবি। মালাবদল ও বিয়ের পর বর ও বধূর হাস্যোজ্জ্বল মুখ এ সময় নজর কাড়ে আমন্ত্রিত অতিথিদের। বাবার হাত ধরে বিয়ের মণ্ডপে যান রাধিকা।
এ মুহূর্তটিকে আরও আবেগী করে তুলতে সুরের জাদু ছড়িয়ে দেন ভারতের সুরের দেবী খ্যাত শ্রেয়া ঘোষাল। অনন্ত ও রাধিকার মহাবিবাহ অনুষ্ঠানের পর আজ শনিবার (১৩ জুলাই) শুভ আশীর্বাদ এবং আগামী রোববার (১৪ জুলাই) হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব।
অনলাইন ডেস্ক






















































































































































































