Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 প্রতিদিন নাস্তায় পাউরুটি খেলে যা ঘটবে আপনার শরীরে

প্রতিদিন নাস্তায় পাউরুটি খেলে যা ঘটবে আপনার শরীরে

 নিজস্ব প্রতিবেদক    ১৭ অক্টোবার, ২০২৩ ১১:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

আপনারা অনেকেই সকালের নাস্তায় পাউরুটি খেয়ে থাকেন। আবার সন্ধ্যায় পাউরুটি খেয়ে থাকেন। পাউরুটি মাখন দিয়ে লাগিয়ে খেতে মন্দ লাগে না, আর খেতে বেশি সময় লাগে না। কিন্তু অনেকেই জানে না, অতিরিক্ত পরিমাণে পাউরুটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি কর। এর ফলে আপনার শরীরে মরণ ব্যাধি রোগ বাসা বাঁধতে পারে।

চলুন জেনে নেওয়া যাক পাউরুটি বেশি খেলে শরীরে কী কী সমস্যা হতে পারে…

ব্লাড সুগার বাড়ায়: প্রতিদিন সকালে পাউরুটি খেলে আপনার শরীরে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। যার ফলে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে। তার সাথে আরও অনেক রোগ আসে।

মানসিক অবসাদ: আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্রতিদিন পাউরুটি খাওয়ার ফলে আপনার শরীরে অনেক পরিবর্তন হতে পারে, যার ফলে বিশেষ কিছু হরমোনের ক্ষরণও বেড়ে যায়। এই কারণে মানসিক অবসাদের মতো সমস্যা বাড়তে পারে।

আরও পড়ুন: আপনি কি জানেন পাফিন কি?...

কোলেস্টেরলের মাত্রা বাড়ে: পাউরুটি বা ময়দা দিয়ে প্রস্তুত কোনো খাবার নিয়মিত খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা অনেকটাই বেড়ে যায়। আর কোলেস্টরল বৃদ্ধি পেলে হার্টের নানা রকম সমস্যা দেখা দেয়।

ওজন বাড়ে: প্রতিদিন সকালে নিয়ম মতো পাউরুটি খেলে আপনার শরীরে শর্করার মাত্রা বৃদ্ধি পাবে। যার ফলে শরীরে ওজন বাড়তে পারে।

আপনি যদি উপরে সমস্যা গুলো থেকে মুক্তি পেতে চান তাহলে অতিরিক্ত পাউরুটি খাওয়া থেকে বিরত থাকতে পারেন।

নিজস্ব প্রতিবেদক