গরমে স্বাস্থ্য সুরক্ষায় ডাবের পানির মতো পুষ্টিসমৃদ্ধ পানীয় আর নেই বললেই চলে। এই পানি শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। তাই আসুন জেনে নিই ডাবের পানির কিছু অপকারিতার কথা।
গরমের এই সময়ে পানির চাহিদা থাকে অনেক বেশি। ডাবের পানিতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ।
এছাড়া আছে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ভিটামিন “সি”, ক্যালশিয়াম, ফাইবার এবং ডাই-ইউরেটিক উপাদান। তবুও ক্ষেত্রবিশেষে এই পানীয় শরীরে নানা সমস্যার সৃষ্টি করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে যদি কেউ অ্যালার্জি, সর্দি, কাশিতে আক্রান্ত হন তবে সে সময় ডাবের পানি পান করাটা নিরাপদ নয়। এতে শারীরিক জটিলতা বাড়বে।

ডাবের পানি কিডনিকে সুরক্ষিত রাখে। তবে আপনি যদি কিডনি রোগী হন সেক্ষেত্রে এই পানীয় মোটেও নিরাপদ নয়।
আরও পড়ুন: ঢাকায় এলেন কাতারের আমির...
চিকিৎসকরা বলছেন, কিডনি ভালো রাখার সেরা উপায় ডাবের পানি পান করা। কিন্তু কিডনি রোগে আক্রান্ত হলে এই পানি পান করার পরিমাণ আপনার কমিয়ে আনতে হবে আক্রান্ত কিডনিকে ভালো রাখার জন্য।
অতিরিক্ত ডাবের পানি পান করার অভ্যাসে শরীরে অতিরিক্ত পটাশিয়াম জমার সুযোগ পায়। যা কিডনি ও হৃদপিণ্ড দুটোই অকার্যকর করে দিতে পারে। এই অবস্থায় রোগীর মৃত্যু অনিবার্য হতে পারে।
ডাবের পানিতে থাকা সোডিয়াম শরীরে রক্তচাপ বাড়িয়ে দেয়। তাই যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা বেশি ডাবের পানি পান করবেন না। তারা ডাবের পানি পান করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।
নিজস্ব প্রতিবেদক






















































































































































































