Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মাত্রাতিরিক্ত চুল পড়া কমাতে পেয়ারা পাতার ব্যবহার

মাত্রাতিরিক্ত চুল পড়া কমাতে পেয়ারা পাতার ব্যবহার

 নিজস্ব প্রতিবেদক    ৯ সেপ্টেম্বার, ২০২৩ ১২:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

মানুষের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হচ্ছে চুল। ঘন কালো লম্বা চুল মাথায় থাকলে তাদের কে দেখতে খুব সুন্দর লাগে। বর্তমানে দূষিত পানি ও পরিবেশের কারণে আমাদের চুল নানা রকম ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। যেমন, চুল সাদা হওয়া, অকালে চুল পরে যাওয়া, চুল বৃদ্ধি না হাওয়ার মত অনেক সমস্যা দেখা দেয়।

এই সমস্যা দূর করতে আমাদের হাতের কাছে থাকা একটা প্রাকৃতিক উপাদান রয়েছে তা হল পেয়ারা পাতা।

আপনারা অনেকেই মাথার চুল পড়া ঠাকাতে ও নতুন চুল গজানোর আশায় বিভিন্ন কোম্পানির পণ্য বা ঔষধ ব্যবহার করেন। আবার অনেকেই মাথায় চুল না থাকা সত্ত্বেও পরিপূর্ণ সৌন্দর্য ধরে রাখতে নকল চুল ব্যবহার করেন।

বিজ্ঞানীদের মতে, মাথার চুল পড়া রোধ করতে পেয়ারা পাতা বেশ কার্যকরী ও প্রাকৃতিক উপায় বলে বর্ণনা করেছেন।

আরও পড়ুন: রসুনের সাথে গরুর দুধ খেলে যা ঘটবে আপনার শরীরে...

গবেষকরা বলেছেন, মাথায় পেয়ারা পাতা নিয়মিত ব্যবহার করলে চুল কম ঝরে পরে এবং এটি চুল বৃদ্ধি করতে সাহায্য করে। পেয়ারা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘বি’ যা স্বাস্থ্যকর চুলের জন্য বেশ উপকারী।

গবেষকরা আরও বলেছেন, পেয়ারা পাতা মাথার চুল ঝরে পড়া ঠাকাতে সাহায্য করে। সেই সঙ্গে নতুন নতুন চুল গজাতে সাহায্য করে। এটি চুলের সংযুক্তিস্থল ও শিখড়কে অনেক শক্ত করে।

পেয়ারা পাতা ব্যবহারের নিয়ম: আপনারা কয়েকটি পরিষ্কার পেয়ারা পাতা নিবেন তারপর ওই পাতা পানিতে দিয়ে ২০ মিনিট সিদ্ধ করার পর এর সঙ্গে ঠাণ্ডা পানি মিশ্রণ করে ওই পানি মাথায় ব্যবহার করবেন। এক ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে মাথা পরিষ্কার করে নিবে।

এই পদ্ধতিতে ভালো ফল পাওয়ার জন্য আপনাকে রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করতে হবে।

নিজস্ব প্রতিবেদক