Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গোসলের পর কি নতুন করে অজু করতে হবে?

গোসলের পর কি নতুন করে অজু করতে হবে?

 অনলাইন ডেস্ক    ৯ মার্চ, ২০২৪ ১৩:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 62 বার

মহান আল্লাহ পবিত্র এবং তিনি বান্দার পবিত্রতা পছন্দ করেন। আল্লাহ তাআলা তার বান্দাদের বলেছেন, ‘তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো, তবে গোসলের মাধ্যমে নিজেদের শরীর ভালোভাবে পবিত্র করে নাও। ’ (সুরা মায়েদা: ৬)

গোসল করার পর নামাজের জন্য কি নতুন করে অজু করতে হবে কিনা, সে বিষয়ে প্রশ্ন রয়েছে।

উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত আছে, রাসুল মুহাম্মাদ (স.) গোসলের পরে নতুন করে অজু করতেন না। (তিরমিজি: ১০৭)

গোসলের পর অযু করতে হবে না। গোসলের পর অজু ভঙ্গের কারণ পাওয়া না গেলে নতুন করে অজু করতে হবে না। কারণ, গোসলের মাধ্যমে অজু হয়ে যায়।

গোসলের পর অজু সম্পর্কে জিজ্ঞাসা করলে আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, গোসল অপেক্ষা কোনো অজু ব্যাপকতর? (মুসান্নাফ ইবনে আবি শায়বা: ৭৪৮)

মূলত গোসল করার পর অজু করার কোনো বিধান নেই ইসলামে। ফরজ গোসল হলে কুলি করা ও নাকে পানি দেওয়া এবং পরিপূর্ণ অজু করে নেওয়া সুন্নত, যা গোসলেরই অংশ।

আর গোসল ফরজ না হলে কুলি করা ও নাকে পানি দেওয়া সুন্নত এবং পরিপূর্ণ অজু করা মোস্তাহাব। তাই যথাযথভাবে গোসল করার পর নতুন করে আবার অজু করা ঠিক নয়। (সহিহ বুখারি: ২৪৮; উমদাতুল ক্বারি: ০৩/৮৬; বাহরুর রায়েক: ০১/৯৪; আদ্দুররুল মুহতার: ০১/৩২৩)।

অনলাইন ডেস্ক