কোরবানির ঈদের পর প্রতিটি পরিবারে নিয়মিত খাবারের তালিকায় রয়েছে গরু ও খাসির মাংস। নিয়মিত হাই প্রোটিন সমৃদ্ধ এ ধরনের মাংস খাওয়া কি ঠিক, বিশেষজ্ঞরা কী বলছে চলুন সে গুলো যেনে নেওয়া যাক।
বিশেষজ্ঞরা বলেছেন, নিয়মিত উচ্চ প্রোটিন সমৃদ্ধ মাংস খেলে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তবে পরিমাণ মত মাংস গ্রহণ করলে ক্ষতি না হয়ে লাভের পরিমাণই বেশি।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পুষ্টিবিদ এ প্রসঙ্গে বলেছেন, স্বাস্থ্য শিক্ষা অফিসার ও বাংলাদেশ একাডেমি নির্বাহী পরিচালক ডা. সাজেদা কাশেম জ্যোতী দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
ডা. সাজেদা কাশেম জ্যোতী বলেছেন, কোরবানির গরু ও খাসির মাংসের অনেক উপকারী দিকও রয়েছে। যে কারণে পরিমিত পরিমাণে সঠিকভাবে এ ধরনের মাংস খেলে যে পরিমাণ পুষ্টি পাওয়া যায় তার সমপরিমাণ অন্য কিছু থেকে পাওয়া বেশ কঠিন।
আরও পড়ুন: কোরবানির মাংসের সঙ্গে যেসব খাবার খাওয়া উচিত নয়...
পুষ্টিবিদদের মতে, শরীরের জন্য প্রয়োজনীয় ৯টি পুষ্টি উপাদান আছে গরুর মাংসে। সে গুলো হল, প্রোটিন, জিঙ্ক, ফসফরাস, নায়াসিন, ভিটামিন বি৬, ভিটামিন বি ১২, সেলেনিয়াম, আয়রন ও রিবোফ্লাভিন।
তাই নির্দিষ্ট পরিমাণে প্রতিদিন উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া যেতেই পারে। তবে এর নিরাপদ পরিমাণ হলো ৩ আউন্স।
কারণ ৩ আউন্স গরুর সিরলোইন মাংসে কোলেস্টেরলের মাত্রা ৪৭ মিলিগ্রাম। এই পরিমাণ কোলেস্টেরলের মাত্রা নিরাপদ সীমার অনেকটাই নিচে।
তাই নিয়মিত এ পরিমাণ মাংস খেতেই পারেন। তবে এর বেশি খেলেই পরতে পারেন ভোগান্তিকে।
নিজস্ব প্রতিবেদন






















































































































































































