Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কোন জটিল রোগে দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়ে, জানেন?

কোন জটিল রোগে দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়ে, জানেন?

 নিজেস্ব প্রতিবেদন    ২৫ জুলাই, ২০২৩ ১১:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

সাধারণত আমরা জানি আমাদের শরীরে ভিটামিন ‘সি’ এর অভাবে দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়ে। কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন, শুধু ভিটামিন ‘সি’ এর অভাবে দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়ে না। যদি আপনার শরীরে অন্য রোগ বাসা বাঁধে তাহলে দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা দেখা দিতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যার সঙ্গে ‘ডিমেনশিয়ার’ যোগসূত্র রয়েছে।

প্রথম অবস্থায় দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যাকে আপনি গুরুত্ব দিন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়া সমস্যার চারটি স্টেজ চিহ্নিত করা হয়েছে।

চলুন সেগুলো জেনে নেওয়া যাক…

১। স্বাভাবিকের তুলনায় একটু বেশি লাল ও ফোলা মাড়িতে ব্রাশ করার সময় রক্ত পড়লে সে সমস্যাকে চিকিৎসার ভাষায় বলা হয়েছে জিনজিভাইটিস।

২। যদি এই সমস্যাই আরও বেড়ে মাড়ির কিছু অংশ আলাদা হয়ে উঠে আসে, তবে সে রোগকে বলা হয় পেরিয়োডনটাইটিস।

আরও পড়ন: ঘুম থেকে উঠেই পুরো শরীরে ব্যথা, রোগের লক্ষণ নয় তো?...

৩। মধ্যবর্তী অংশে ব্যাকটেরিয়া বাসা বাঁধার পর দাঁতের গোড়াকে ক্ষতিগ্রস্ত করে দাঁত ব্যথার সৃষ্টি করে।

৪। একেবারে শেষ পর্যায়ে এ সমস্যা এতই বেড়ে যায় যে আপনার রাতের ঘুম হারাম হয়ে যায়। সেই সঙ্গে আপনার মুখের দুর্গন্ধের পরিমাণ বাড়িয়ে তোলে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু আপনার শরীরে ভিটামিন ‘সি’ এর ঘাটতি কিংবা মুখের অপরিষ্কার-অপরিচ্ছন্নতা থেকে হয় তা নয়। স্নায়ুর রোগ ‘ডিমেনশিয়া’ আক্রান্ত হলে এ রোগের শিকার হতে পারেন আপনি।

বাড়িতেই যদি আপনারা এ সমস্যার সমাধান চান, তবে প্রথম কয়েক দিন ব্রাশের পরিবর্তে হাতের আঙুরের সাহায্যে দাঁত ব্রাশ করতে পারেন। এ অবস্থায় অব্যশই “ফ্লোরাইড” যুক্ত টুথপেস্ট ব্যবহার করুন এবং খাবারে ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার বাড়িয়ে দেন তার পাশাপাশি পানি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন। পর্যাপ্ত পরিমান পানি পান করার অভ্যাস করলে আপনি ‘ডিমেনশিয়া’ রোগ নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

নিজেস্ব প্রতিবেদন