Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 যেভাবে মুরগির মাংস খাওয়া উপকার না ক্ষতিকর?

যেভাবে মুরগির মাংস খাওয়া উপকার না ক্ষতিকর?

 নিজস্ব প্রতিবেদক    ১০ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

মুরগির মাংস বললেই অনেকের জিভে জল চলে আসে। আহা কী স্বাদ আর গন্ধ। রেড মিটের তুলনায় তো কয়েকগুণ উপকারিও। চর্বি কম থাকে, অথচ প্রোটিনে ভরপুর। তবে মুরগির মাংস প্রতিদিন খাওয়া উচিত নয়। এতে একাধিক স্বাস্থ্য সমস্যা হতে পারে।

ওজন তো বাড়ায়ই হার্টের উপরেও ক্ষতিকর প্রভাব ফেলে। প্রোটিনের একটি আদর্শ উৎস মুরগির মাংস। এই মাংসে চর্বি বা ফ্যাটের পরিমাণ কম থাকায় বেশিরভাগ মানুষ মুরগির মাংস পছন্দ করেন।

মুরগির মাংস খাওয়ার ফলে শরীরের ওপর এর কোনো ক্ষতিকর প্রভাব রয়েছে কিনা, এ প্রশ্ন অনেকের। তবে ডুবো তেলে লম্বা সময় ভাজা লবণ মেশানো মুরগির মাংস খাওয়া ঠিক নয়।

তাই ‘ফ্রাইড চিকেন’ যে একেবারেই বাদ দিতে হবে এমন নয়, পরিমাণে কম খেতে হবে। এই মাংসে যদি বাড়তি চর্বি, লবণ কিংবা চিনি যুক্ত না করা হয়, তবে এই মাংস স্বাস্থ্যকর। হাড়ের সুস্বাস্থ্যের জন্য মুরগির মাংস খেতে পারেন।

আরও পড়ুন: গাংনীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: ডাক্তারকে ২ বছরের কারাদণ্ড...

প্রোটিনের আদর্শ উৎস মুরগির মাংস খাদ্যাভ্যাসে রাখলে তা হাড়কে জোগাবে জরুরি পুষ্টি উপাদান। মুরগির মাংস খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে ও হজমতন্ত্র সুস্থ থাকে। এই মাংসে মেলে ‘কোলিন’, যা স্মৃতিশক্তি ও মস্তিষ্কের অন্যান্য কাজ সঠিকভাবে সম্পাদন হওয়ায় সহায়তা করে।


মুরগির মাংস থেকে পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ, যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। অতিরিক্ত তেলে ভেজে না খেলে মুরগির মাংস হৃদযন্ত্রের জন্য উপকারী খাবার।

মুরগির মাংস খাওয়া মাধ্যমে কোলেস্টেরল কমানো সম্ভব। যারা সন্তান নিতে চান তারা মুরগির মাংস খাবেন। নারীর প্রজনন ক্ষমতা ও পুরুষের বীর্জের গুণগত মান বাড়ায় মুরগির মাংস। খাদ্যাভ্যাসে পর্যাপ্ত মুরগির মাংস আয়রনের জোগান বাড়াবে, যা পক্ষান্তরে বাড়াবে কর্মশক্তি।

তবে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কাও থাকে। তাই প্রতিদিন মুরগির মাংস খাওয়া থেকে বিরত থাকুন।

নিজস্ব প্রতিবেদক