Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিশ্ব মা দিবস আজ

বিশ্ব মা দিবস আজ

 নিজস্ব প্রতিবেদক    ১২ মে, ২০২৪ ১৫:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

পৃথিবীর মধুরতম শব্দ ‘মা’। মায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর (১২ মে) রবিবার বিশ্বব্যাপী ‘মা দিবস’ উদযাপন করা হয়। এই দিনটিকে রঙিন করে তুলতে পারেন প্রিয় এই মানুষটির জন্য।

১৯০৮ সালে সর্বপ্রথম মা দিবস উদযাপন করেছিলেন আন্না জার্ভিস নামে এক ব্যক্তি। পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মায়ের স্মৃতির জন্য এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন তিনি।

দিনটি মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয়। স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের পদচারণার মূল কাণ্ডারিকে। সন্তানের জন্য সব থেকে বেশি যে আত্মত্যাগ করতে পারেন, তিনিই মা।

দিনটি আজ মায়ের সেবা করার কাজে লাগাতে পারেন। করতে পারেন তার জন্য বিশেষ রান্নাও। তবে ফোন করে কিছুক্ষণ কথা বলে সময় কাটাতে পারেন তার সঙ্গে।

আরও পড়ুন: শনিবার ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী...

যদিও অনেকেই মনে করেন, মা’কে ভালোবাসার জন্য বিশেষ এই দিনটির প্রয়োজন নেই। কারণ প্রতিদিনই মা’কে ভালোবাসার দিন হওয়া উচিত।

তবে প্রতিদিনের ভালোবাসাকে আরেকটু বাড়িয়ে বিশেষ করতে এই দিনটির গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। তাই বিশ্ব মা দিবসে পৃথিবীর সব মায়েরাই যেন সুখী থাকেন, সন্তান হিসেবে এই যেন হয় আমাদের সবার প্রত্যাশা।

নিজস্ব প্রতিবেদক