Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইফতারের পর অ্যাসিডিটি হলে কী করবেন

ইফতারের পর অ্যাসিডিটি হলে কী করবেন

 অনলাইন ডেস্ক    ১৪ মার্চ, ২০২৪ ১৩:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 56 বার

সারাদিন রোজা রেখে ইফতারে সময় আপনারা অনেকে ধারনের ভাজাপোড়া খাবার খেয়ে থাকেন। কিন্তু একসাথে ভাজাপোড়াসহ অনেক ধরনের খাবার খেলে হতে পারে আপনার পেটের সমস্যা।

যেমন বদহজম, অ্যাসিডিটির মতো অনেক সমস্যা হতে পারে। এ ধরনের সমস্যা এড়াতে হলে ইফতারের খাবার খেতে হবে কিছু নিয়ম মেনে।

ইফতারে সময় কোন ধরনের খাবার খেলে অ্যাসিডিটি হবে না তা সম্পর্কে পরামর্শ দিয়েছেন আর-রাহা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকস লিমিটেডের ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ইতি খন্দকার।

তিনি বলেন, রোজা ভাঙার সাথে সাথে লেবু, চিনিযুক্ত শরবত কিংবা ট্যাঙ জাতীয় শরবত পান করা যাবে না। রোজা ভাঙতে হবে খেজুর বা এ জাতীয় খাবার দিয়ে। এরপর ধীরে ধীরে নরমাল পানি পান করতে হবে।

চিনি ছাড়া লাচ্ছি, টক দইয়ের সাথে পুদিনা পাতা ও সামান্য লবণ দিয়েও স্মুদি করেও পান করা যেতে পারে। এ ধরনের পানীয় গ্যাস কমাতে কার্যকরী।

আরও পড়ুন: এবার কলকাতার সোহমের সঙ্গে জুটি বাঁধলেন পরীমণি...

অ্যাসিডিটি কমাতে ইফতারে যা খাবেন, চলুন সেগুলো জেনে নেওয়া যাক…

১. ইফতারের মেন্যুতে তরল জাতীয় খাবার, সহজে হজম হয় এমন খাবার ও ফাইবার জাতীয় খাবার খেতে হবে। পাতলা খিচুড়ি, সেদ্ধ ভেজিটেবল ও চাইনিজ ভেজিটেবল খেতে পারেন।

২. মেন্যুতে প্রোটিন জাতীয় খাবারও রাখতে হবে। তবে চর্বি ও ট্র্যান্সফ্যাট জাতীয় খাবার বাদ দিতে হবে।

৩. ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।

৪. একসাথে অনেক ধরনের খাবার খাওয়া যাবে না। এ অভ্যাস গ্যাসের জন্য দায়ী।

৫. যাদের টক জাতীয় খাবারে অ্যাসিডিটি হয়, তারা এ ধরনের খাবার এড়িয়ে চলবেন।

আপনারা ইফতারে সময় উপরের এই ধরনের খাবার গুলো এড়িয়ে চলবেন। তাহলে আপনাদের অ্যাসিডিটি হবে না।

অনলাইন ডেস্ক