বাড়ির আঙিনায় লাল আঙ্গুর চাষ করুন, হবে বাম্পার ফলন

 নিজস্ব প্রতিবেদক    ২৮ আগষ্ট, ২০২৩ ১১:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 137 বার

আমাদের প্রিয় ফল হচ্ছে আঙুর। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, শর্করা, ক্যালসিয়াম, ফরফরাস, আয়রন, পটাশিয়াম ও মিনারেল। তবে একটি নির্দিষ্ট সময়ে লাল আঙ্গুর পাওয়া যায় বলে তার দাম আকাশছোঁয়া। চলুন জেনে নেওয়া যাক লাল আঙ্গুর বাড়িতে চাষ করার পদ্ধতি।

প্রথমে লাল আঙ্গুর নিয়ে তার থেকে বীজ বের করে নিতে হবে। এরপর ওই বীজগুলো কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। এই সময় দুটি ছিদ্রযুক্ত একটি টব নিয়ে তার মধ্যে মাটি ভরতে হবে।

মাটি সম্পূর্ণ ভরা হয়ে গেলে বীজগুলো পানি থেকে তুলে ওই মাটির নিচে পুতে দিতে হবে। উপরে আরেকটু মাটি দিয়ে বীজটাকে ভালো ভাবে ঢেকে দিতে হবে। এরপর বেশ খানিকটা পরিমাণ জল দিতে হবে ওই মাটিতে।

আরও পড়ুন: ঠোঁটে ঘা হয় যে ভিটামিনের অভাবে...

ওই টবটি ছায়া জায়গায় রাখতে হবে। সপ্তাহে তিন দিন টবে জল দিতে হবে। আট দিনের পর দেখতে পাওয়া যাবে ওই বীজের ছোট ছোট চারা গাছ। ধীরে ধীরে চারাগুলো বড় হতে থাকবে। ৪০ দিন পর ওই চারা বেশ খানিকটা বড় হবে।

তারপর টব থেকে চারা গাছ গুলো বের করে অন্য জাগায় লাগাতে হবে। আঙ্গুরের চারা গাছ গুলো রোপন করা হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিতে হবে। ধীরে ধীরে গাছগুলো বড় হয়ে আপনাকে সুন্দর লাল আঙ্গুর উপহার দেবে।

নিজস্ব প্রতিবেদক