তীব্র গরমে ঘর ঠান্ডা রাখার উপায়

 নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল, ২০২৪ ১৩:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

ঘরে-বাইরে গরম থেকে বাঁচা বড়ই মুশকিল হয়ে পড়েছে। শুরু হয়েছে লোডশেডিং এর তাণ্ডব। তাই ঘরে নিজ উদ্যেগেই আনুন শান্তির পরশ। কিছু উপায় আছে সেগুলো মানলে ঘর ঠান্ডা থাকবে। গরম থেকে মুক্তি পাওয়া যায় লোডশেডিং হলেও।

এই গরমে অধিকাংশেরই সঙ্গী হয়ে উঠেছে এসি অথবা এয়ার কুলার। কিন্তু সবসময় এসি বা কুলার চালালে বিদ্যুৎ বিলও তো আসবে আকাশছোঁয়া।

এ ছাড়াও বিদ্যুৎ না থাকলে আরেক ঝামেলা। তাই চলুন জেনে নেই কয়েকটি ঘরোয়া উপায়, যেভাবে প্রাকৃতিক পদ্ধতিতে ঘর ঠান্ডা থাকবে।

১. ঘরে সবুজের আভা: বাড়ির পূর্ব ও পশ্চিম পাশে বেশি করে গাছ লাগান। বাড়ির আশেপাশে গাছ থাকলে সরাসরি সূর্যের আলো পড়ে না ৷ ফলে ঘরের পরিবেশ ঠান্ডা থাকে।

২. ভারী পর্দা: ঘরের জানলায় অনেক সময়েই হালকা রঙের পাতলা পর্দা ব্যবহার করা হয়। কিন্তু গরমকালে এগুলো বেমানান। ঘরে রোদ আটকানোর জন্য ভারী পর্দা অত্যন্ত প্রয়োজনীয়। এতে ঘর ঠান্ডা থাকবে।

 আরও পড়ুন: সালমান খানের বাড়িতে হামলা, গ্রেফতার দুই ‘বন্দুকবাজ’...

৩. লাইট নয়: এই সময়টা ঘরে লাইট না জালানোই ভালো। এলিডি বা ফ্লুরোসেন্ট লাইটের ব্যবহারই বুদ্ধিমানের কাজ হবে। এতে ঘর ঠান্ডা থাকবে।

৪. পানিতে ঘর ঠান্ডা: ৩-৪ বালতি পানি জানলার নিচে রেখে দিন। তাতে পর্দার নিচের অংশটা ডুবিয়ে দিয়ে বিদুৎ থাকা অবস্থায় চালিয়ে দিতে হবে ফ্যান। ফলে ধীরে ধীরে ফ্যাব্রিকের মধ্যে দিয়ে উপরের দিকে যায়। তার মধ্যে দিয়ে বাতাস এসে গোটা ঘর ঠান্ডা করবে।

আপনার যদি গরমের সময় ঘর ঠান্ডা করতে চান তাহলে উপরে নিয়ম গুলো মেনে চলুন। এতে আপনাদের ঘর ঠান্ডা থাকবে।

নিজস্ব প্রতিবেদক