Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দুপুরে ঘুম তাড়াতে ডিম

দুপুরে ঘুম তাড়াতে ডিম

 নিজস্ব প্রতিবেদক    ১৫ অক্টোবার, ২০২৩ ১০:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 46 বার

দুপুরে খাওয়া পরে আপনার শরীরের চলে আসে ক্লান্তি, পেয়ে বসে তন্দ্রা। এই তন্দ্রা ও ক্লান্তি কাটানোর জন্য অনেকেই বিভিন্ন কৌশল অবলম্বন করেন।

কেউ ঘন ঘন চা খান, আবার কেউ কাজের ফাঁকে ছোট ছোট বিরতি নেন। কিন্তু দিনের শুরুতেই সেই তন্দ্রা ও ক্লান্তি আপনার উপর ভর করার আগেই তা কাটিয়ে নেওয়া যাবে-শুধু একটি ডিম খেয়ে।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের গবেষণা থেকে এ তথ্য পেয়েছেন। তারা বলেছেন, ডিমের সাদা অংশে এমন এক ধরনের প্রোটিন আছে, যা আপনাকে সারাদিন সতেজ রাখতে সাহায্য করবে।

গবেষক দলটি জানান, সতেজ রাখার জন্য মস্তিষ্কে এক ধরনের সেল সব সময় সক্রিয় থাকে। এই সেলের নাম ‘ওরেক্সিন সেল’।

তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন, একটানা কাজ এবং দুশ্চিন্তার কারণে এই সেল স্থির হয়ে যায়। যার ফলে আপনার ঘুম চলে আসে এবং ক্লান্তি দেহকে পেয়ে বসে।

আরও পড়ুন: জামাকাপড় কখনো পুরনো হবে না যে ৩ টোটকায়...

এই ক্লান্তি দূর করার সহজ একটি উপায় বের করতে গবেষণা চালিয়ে গেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। অবশেষে তারা সফল হন ও তাদের প্রতিবেদনটি সায়েন্টিফিক জার্নাল ‘নিউরন’-এ প্রকাশ করা হয়েছিল।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকরা অনেক দিন ধরেই বিভিন্ন খাদ্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে আসছিলেন। তারা দেখতে চাচ্ছিলেন ক্লান্তি কমানো যায় কোন ধরনের খাদ্যে। পরে তারা বিভিন্ন খাদ্য নিয়ে গবেষণার পর দেখলেন ডিমের সাদা অংশে এক ধরনের অ্যামিনো এসিড আছে, যা আপনাকে সারাদিন সতেজ ও ক্লান্তিহীন রাখতে সাহায্য করবে।

এছাড়াও, আপনি সারাদিন যেসব খাদ্য খেয়ে থাকেন সেসব খাদ্যের গ্লুকোজ ওই ওরিক্সন সেলে এক ধরনের ব্লকের তৈরি করে। কিন্তু অ্যামিনো এসিড গ্রহণ করলে গ্লুকোজ আর ব্লক তৈরি করতে পারে না। তাই তন্দ্রা ও ক্লান্তি কাটাতে সকাল কার নাশতায় ডিম খেতে পারেন। এতে ক্লান্তি ও তন্দ্রা আসবে না।

নিজস্ব প্রতিবেদক