তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ।একদিকে ঘন কুয়াশা আর অন্যদিকে তীব্র শীত।বাইরে বের হলেই যেন হাত পা ঝিনঝিন করে উঠছে শীতে।এর মধ্যে আবার হালকা বাতাস।কুয়াশা ও শীতকে আলিঙ্গন করে ছুটে চলতে হয়।
আয় হলে মুখে উঠবে ভাত।তাছাড়া যখন ছেলেমেয়ের মুখের দিকে তাকায় তখন আর শীতকে কিছুই মনে করিনা কারণ তাদের লেখাপড়া খরচ আর সংসার চালানোর দায়িত্বতো আমাদের ঘাড়েই। তাই আমাদের মত গরিবের আবার কিসের কুয়াশা কিসের শীত।যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে তাতে একদিন কাজ না হলে বড় চিন্তায় পড়ে যায় এমনটাই বলেছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার খেটে-খাওয়া মানুষেরা।
রাজমিস্ত্রী কাজে যাওয়া মোঃ সাব্বির আহমেদ বলেন, শীতের মৌসুম অনেক আগেই শুরু হলেও শীতের তীব্রতা তেমন ছিল না।গত সপ্তাহ থেকে হাড়কাঁপানো শীত শুরু হয়েছে।হাত-পা সব ঝিনঝিন করে যাচ্ছে।এই কনকনে শীতে বিপাকে পড়েছে খেটে খাওয়া,দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষরা।খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে সব বয়সী মানুষ।সন্ধা থেকে সকাল পর্যন্ত প্রচন্ড শীত পড়ছে সাথে ঘন কুয়াশা।আর সূর্যের দেখা না মিললে তো সারাদিন শীতের তীব্রতা থেকেই যাচ্ছে।শীতে অটো চালক,ভ্যান চালক ও দিনমজুরের খুব কষ্ট হচ্ছে।
করমদী গ্রামের দিনমজুর সৌকত আলী বলেন,আমরা ইটভাটায় কাজ করি তাই আমাদের খুব ভোরবেলাতেই চলে যেতে হয় কাজে।যখন কাঁদায় হাত লাগায় তখন হাত কনকন করে ওঠে শীতে।শীত যেন তখন হাড়ে ঠেকে যায়।
দেবীপুর গ্রামের রহিদুল ইসলাম বলেন, শীতের পোষাক খুলতেই বেলা ১২ টা বেজে যাচ্ছে।সকালবেলায় সাইকেল চালিয়ে কাজে যেতে হয়।ঘন কষা তীব্র শীত আর হালকা বাতাসে যেন শরীর কাবু ফেলে।আর সাথে ঘন কুয়াশা।কুয়াশা ভেদ করে সাইকেল চালিয়ে যেতে হয় কাজে।
চলতি পথের ভ্যানচালক কবির হোসেন বলেন,শীতে এমনই তো ভাড়া অনেক কম তারপর আবার ঘন কুয়াশা। অনেকে ঘর থেকে বের হতে পারে না।ভোর বেলায় এর সাথে কি রাস্তায় কোন মানুষ নেই তারপরেও বসে থাকতে হয় ভাড়ার আশায়।কারণ আমাদের মত গরিবদের ভাড়া মেরে চাল কিনেই বাড়ি ফিরতে হয়।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান,প্রচন্ড শীতে জুবুথুবু হয়ে পড়ছে খেটে খাওয়া মানুষগুলো।এর সাথে আবার হালকা বাতাস ও ঘন কুয়াশা শীত আরো বাড়িয়ে দিচ্ছে।এই ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলার যত্ন নিতে হবে যাতে চারার কোনো ক্ষতি না হয়।দুই বীজতলার পাশে পানি রাখতে হবে এবং বীজতলায় ছিটিয়ে দিতে হবে যাতে চারার গায়ে কুয়াশা না লেগে থাকে।
নিজস্ব প্রতিবেদক






















































































































































































