আমরা মনে করি ভাত খেলেই আমাদের শরীরে ওজন বাড়ে। তবে এই ধারণাটি ভুল। আপনারা যদি নিয়মিত ভাবে ভাত খান তাহলে শরীরে মেদ বাড়বে না। তবে এমন কিছু খাবার আছে যা ভাতের সঙ্গে খেলে অবশ্যই আপনার শরীরের ওজন বৃদ্ধি পাবে।
ভাতের সঙ্গে কোন খাবারগুলো খাওয়া ক্ষতিকর চলুন সেগুলো জেনে নেওয়া যাক?
আমরা সাধারণত দুপুর ও রাতে ভাত খাই। এক্ষেত্রে অনেকে আবার একসঙ্গে ভাত ও রুটি দুটিই খান। এতে করে আপনার শরীরের গ্যাস ও বদহজমের সমস্যা হতে পারে।
বিশেষজ্ঞরা বলেছেন, ভাত ও রুটি একসঙ্গে না খাওয়া উচিত। কারণ দুটোতেই গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ বেশি থাকে। ভাতে প্রচুর পরিমানে কার্বোহাইড্রেট থাকে। কার্বহাইড্রেটের সঙ্গে শুধু প্রচুর পরিমানে সালাদ খেলে হবে না, এর সঙ্গে মাছ ও মাংস রাখতে হবে। মূলত কার্বহাইড্রেটের সঙ্গে মিনারেল, ভিটামিন ও প্রোটিন থাকলেই সেটি পরিপূর্ণ মিল হয়।
আরও পড়ুন: দৈনিক কতটুকু মাংস খাওয়া নিরাপদ?...
পুষ্টিবিদদের মতে, ভাতের সঙ্গে আলু খেলে শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু ভাতের সঙ্গে ডাল খেলে শরীরে এক ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় যা আমিষ খাবারে থাকে।
তাই ভাতের সঙ্গে আলু খাওয়া মোটেই ঠিক নয়। কারণ এর ফলে ক্যালোরির পরিমাণ বেড়ে যেতে পারে। যে কারণে ওজন একলাফে বেড়ে যাওয়ার ভয় থাকে।
বিশেষজ্ঞরা আরও বলেছেন, ভাতের সঙ্গে কোনো ফল খাওয়া উচিত নয়। কারণ এর ফলে হজমের সমস্যা হতে পারে। এ ছাড়া পেটের সমস্যা থাকলে ভাতের সঙ্গে কোনো কাঁচা ফল ও সবজি খেতে নিষেধ করেন।
নিজস্ব প্রতিবেদন






















































































































































































